ছিলেন সাংসদ, হলেন মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক পরিতোষ চক্রবর্তী ১৯৯১ সালে জাতীয় পার্টি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি বিএনপিতে যোগ দেন। বর্তমানে তিনি বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। এবার পৌর নির্বাচনে তিনি মেয়র পদে বিএনপির প্রার্থী হয়েছেন। পরিতোষ বলেন, ‘রাজনীতিতে শেষ বলে কিছু নেই। জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য।’