ছুটি ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৪ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে আজ শুক্রবার থেকে ৩০ জুন পর্যন্ত সেমিস্টার সমাপনী ছুটি এবং ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত ঈদের ছুটি থাকবে। আগামী ১১ জুলাই পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হবে। তা ছাড়া শিক্ষার্থীদের আবাসিক হলগুলো আগামী ৮ জুলাই বন্ধ করে দেওয়া হবে এবং ৯ জুলাই হল খুলে দেওয়া হবে।