প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ থেকে ১৫ সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটি শেষে ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে বিশেষ প্রয়োজনে উপাচার্যের কার্যালয় ও রেজিস্ট্রার কার্যালয়ের প্রশাসন শাখা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদ উপলক্ষে ১০ সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। খুলনা অফিস