ছুটি চাওয়ায় হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতুড়ি দিয়ে সহকারী শিক্ষিকার মাথায় আঘাত করেছেন প্রধান শিক্ষক। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রধান শিক্ষককে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। গত মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের মাটিগাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খাদেমুল ইসলামের কাছে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হীরাবালা তিন দিনের ছুটি চান। প্রধান শিক্ষক তাঁকে ছুটি দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তর্ক বাধে। একপর্যায়ে প্রধান শিক্ষক ঘণ্টা বাজানোর হাতুড়ি দিয়ে হীরাবালার মাথায় আঘাত করেন। এতে তাঁর কপাল ফুলে যায়। ঘটনার পর এলাকার বিক্ষুব্ধ জনগণের হাত থেকে তাঁকে রক্ষার জন্য প্রধান শিক্ষকের স্ত্রী ওই স্কুলেরই অপর সহকারী শিক্ষিকা মসলিমা বেগম একটি রুমে খাদেমুলকে তালাবদ্ধ করে রাখেন। এ অবস্থায় দুপুর ১২টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত তাঁকে অবরুদ্ধ থাকতে হয়।সদর থানার উপপরিদর্শক মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়।