ছুটি চেয়ে সিভিল সার্জনের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সিভিল সার্জন মো. নাজিমুদ্দিন খান ১৪ দিনের ছুটি চেয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে আবেদন করেছেন। গতকাল বুধবার ফ্যাক্সযোগে ওই আবেদনের অনুলিপি সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছেছে। সিরাজগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ ওঠার পর গত কয়েক দিন সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে অনুপস্থিত থাকেন। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) তৌফিকুল ইসলাম সিভিল সার্জন মো. নাজিমুদ্দিন খানকে সিরাজগঞ্জ কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য জরুরি চিঠি পাঠান। এরপর সিভিল সার্জন গতকাল ছুটি চেয়ে আবেদন করেন।সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন আবুল ফারেজ জানান, রাজশাহী বিভাগীয় পরিচালকের নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির তালিকা তৈরি করে একটি প্রতিবেদন রাজশাহী বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, তিন লাখ টাকা উৎকোচ দিয়েও চাকরি না হওয়ায় সিভিল সার্জনের কার্যালয়ের হিসাবরক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে গত শুক্রবার সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন লক্ষ্মী রানী নামে আয়া পদের একজন চাকরিপ্রার্থী। এর পরিপ্রেক্ষিতে শনিবার ভোরে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের হিসাবরক্ষক রেজাউল করিমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় রেজাউল করিম ও প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেনকে সাময়িক বরখাস্ত এবং নিয়োগ কার্যক্রম স্থগিত করে। একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।