ছুটি বাড়াতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ছুটি বাড়ানোর দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে ‘সনাতন বিদ্যার্থী সংসদ’। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দুপুর সাড়ে ১২টায় শুরু এ কর্মসূচিতে বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার ছুটি বাড়ানোর দাবি জানিয়ে বলেন, দশমীর পরে না বাড়িয়ে আগে ছুটি বাড়ানো উচিত। সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি রানা প্রতাপের সভাপতিত্বে শিক্ষক নারায়ণ সাহা, শরদিন্দু ভট্টাচার্য ও হিমাদ্রি শেখর রায় বক্তব্য দেন।