প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের যাত্রীদের ভোগান্তি কমাতে রেলওয়ের গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। যাত্রীদের সঠিক সেবা দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজে এক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।