প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবাবপুর দোকান কর্মচারী ইউনিয়ন গতকাল সকাল ১০টায় সাপ্তাহিক ছুটি দেড় দিন করার দাবিতে মানববন্ধন করেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নবাবপুর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হজরত আলী বলেন, দেশে নতুন শ্রম আইন প্রণয়নের পরও তা বাস্তবায়িত হয়নি। দেড় দিন ছুটি এখন তাঁদের প্রাণের দাবি। কথায় কথায় শ্রমিক ছাঁটাই, নির্যাতন করা হচ্ছে। শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া হচ্ছে না। এ ছাড়া কল্যাণ ফান্ড ও বিমাসুবিধা পাচ্ছেন না। তাঁরা এ অবস্থার অবসান চান।
বিজ্ঞপ্তি