ছুটি বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বার্ষিক প্রতিনিধি সভা থেকে পূজার সরকারি ছুটি এক দিন থেকে বাড়িয়ে তিন দিন করার দাবি জানানো হয়েছে। গতকাল শহরের চৌহাট্টায় ভোলাগিরি আশ্রমে এই সভা হয়। পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দেবের সভাপতিত্বে ও নগরের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য বিরাজ মাধব চক্রবর্তী, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মৃত্যুঞ্জয় ধর, স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক বন দ্বীপ লাল দাস, মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের প্রধান উপদেষ্টা প্রদীপ কুমার ভট্টাচার্য বক্তব্য দেন।