ছুটি বৃদ্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শীতকালীন ছুটি চার দিন বাড়ানো হয়েছে। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির পরিবর্তে ৫ জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। ছুটি চলাকালে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি-প্রক্রিয়া এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।