প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গাপূজা ও ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার থেকে ছুটি শুরু হচ্ছে। ২৯ অক্টোবর পর্যন্ত পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। দাপ্তরিক কার্যক্রম কাল রোববার থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। আবাসিক হল আজ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এ জন্য শিক্ষার্থীদের আজ দুপুর ১২টার মধ্যে হল ত্যাগ করতে হবে। ঈদের পর ২৪ অক্টোবর সকাল আটটায় হল খুলে দেওয়া হবে। ৩০ অক্টোবর থেকে যথারীতি পাঠদান ও পরীক্ষা শুরু হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি