ছুটি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ২৩ দিনের ছুটি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ছুটি শুরুর আগে গতকাল বৃহস্পতিবার ছিল বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের শেষ দিন। ২৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকার কথা রয়েছে। ২৫ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যালয় এবং ২৬ জুলাই থেকে সব বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি চালু হবে। এ ছাড়া শুক্রবার সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। হলগুলো ২৪ জুলাই সকাল ৯টায় খুলে দেওয়া হবে।