ছুটি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মকালীন ছুটি, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার থেকে ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আজ থেকে ৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগগুলোর কাজ যথারীতি চলবে। এরপর ৬ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত চলবে পবিত্র রমজান ও ঈদের ছুটি। তবে এই সময়ে পূর্বনির্ধারিত সব বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।