ছুটি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আজ রোববার শুরু হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আগামী ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ৭ জুন আবার ক্লাস শুরু হবে। তবে ক্লাস ছাড়া অন্যান্য কার্যক্রম ৫ জুন শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের এক দাপ্তরিক আদেশে গত বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।