প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ রোববার থেকে ১২ দিনের শীতকালীন ছুটি শুরু হচ্ছে। যিশুখ্রিষ্টের জন্মদিন ও শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ৬ জানুয়ারি শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ এবং আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। অফিসসমূহ আগামী ৩ জানুয়ারি খুলবে। এ ছাড়া ৭ জানুয়ারি থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বিষয়টি গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। এবারের শীতকালীন ছুটিতে আবাসিক হলসমূহ খোলা থাকছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি মিজানুর রহমান।