ছুটি শেষে কমিশনে সিইসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেড় মাস ছুটি কাটানোর পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনে যোগদান করেছেন। সকাল ১০টার দিকে তিনি কমিশনে নিজ কার্যালয়ে যান।
সিইসি গত সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। কাজী রকিবউদ্দীন গত ৩ মার্চ যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তাঁর অনুপস্থিতিতে নির্বাচন কমিশনার আবদুল মোবারক ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালন করেন। এ সময়ের মধ্যে ১৫ মার্চ তৃতীয় ধাপে ৮১টি উপজেলা পরিষদে, ২৩ মার্চ চতুর্থ ধাপে ৯১টিতে এবং ৩১ মার্চ পঞ্চম ধাপে ৭৩টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি ও সহিংসতার ঘটনা ঘটে। তবে সিইসির উপস্থিতিতে অনুষ্ঠিত প্রথম দুই ধাপের নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।