ছুটি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে আজ। ১ নভেম্বর থেকে খোলার কথা থাকলেও ওই দিন সরকারি ছুটির দিন হওয়ায় আজ শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম ও পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে স্থিতিশীল রাখতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী।