ছুটি ২৩ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে সরকারি ছুটি থাকবে ২৩ দিন। এর মধ্যে শুক্র ও শনিবার পড়েছে নয় দিন। এ ছাড়া ২০১৫ সালে ঈদে মিলাদুন্নবীর ছুটি হবে দুই দিন—৪ জানুয়ারি ও ২৪ ডিসেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ ছুটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়া বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটির মধ্যে নয় দিন সাপ্তাহিক ছুটি পড়েছে। এ ছাড়া নির্বাহী আদেশে আট দিন ছুটির মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটি থাকবে।