ছুটিতে জাফলং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ে দুই পাহাড়ের মধ্য দিয়ে বয়ে আসে স্বচ্ছ জল, সেই জলস্রোতে বয়ে আসে ছোট-বড় পাথর। সবুজ পাহাড়ের পাদদেশে পিয়াইন নদ। পাহাড়ের মাথায় নীল উন্মুক্ত আকাশ। পিয়াইন নদের কোথাও হাঁটুজল, কোথাও অথই জল। ওদিকে পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসছে ‘মায়াবী ঝরনা’। ঈদের ছুটিতে মানুষের ঢল নেমেছে জাফলংয়ে। বেড়াতে এসেছেন হাজারো পর্যটক। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে ছবিগুলো ঈদের তৃতীয় দিন বুধবার বিকেলে তুলেছেন আনিস মাহমুদ