ছুটির ঘণ্টাও চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাইজভাগ মগফুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। চোরেরা শ্রেণীকক্ষের চারটি বৈদ্যুতিক পাখা, স্টিলের আলমারির তালা ভেঙে কিছু টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের তালিকায় স্কুলের ২৭০ জন শিক্ষার্থীর দ্বিতীয় সাময়িক পরীক্ষার উত্তরপত্র ও বিদ্যালয়ের ছুটির ঘণ্টাও রয়েছে। প্রধান শিক্ষক নাছিমা খাতুন চৌধুরী জানান, শনিবার সকাল নয়টায় বিদ্যালয়ের কার্যালয়কক্ষের দরজা খোলা পাওয়া যায়। কার্যালয়কক্ষের পাশের একটি কক্ষের ঘুলঘুলি ভেঙে চোরেরা প্রবেশ করেছিল।