ছুটির দিন খোলা থাকবে স্থলবন্দর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ঈদুল ফিতর পর্যন্ত ছুটির দিনেও (শুক্র ও শনিবার) বাংলাদেশ-ভারত সীমান্তের স্থলবন্দরগুলো খোলা থাকবে এবং শুল্ক কার্যক্রম চলবে। আগামীকাল শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্ত নিয়েছে।
চলমান রমজান ও আসন্ন ঈদ সামনে রেখে বাজারে পেঁয়াজসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম স্থিতিশীল রাখতেই ছুটির দিনে বন্দর খোলা রাখার অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, ভারত থেকে পেঁয়াজসহ নিত্যপণ্য আমদানি নিরবচ্ছিন্ন রাখা প্রয়োজন। ঈদুল ফিতর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতেও সীমান্তবর্তী স্থলবন্দরগুলো খোলা ও শুল্ক কার্যক্রম চালু থাকবে বলে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক থাকবে।