ছুটির দিনে নানা আয়োজন
১১নভেম্বর, শুক্রবার
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার নাট্যদলের নৃত্যনাট্য অনামিকা সাগর কন্যা, সন্ধ্যা সাতটায়। একই সময়ে পরীক্ষণ থিয়েটারে দৃষ্টিপাত নাট্য সংসদের নাটক নাগর আলীর কিসসা এবং স্টুডিও থিয়েটারে বঙ্গলোক নাট্যদলের নাটক মর্ত্যের অরসিক মঞ্চস্থ হবে।
বইমেলা
প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের উদ্যোগে মিরপুরে বইমেলা চলছে। শেষ হবে ১২ নভেম্বর। ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয়, সেকশন ১০, বেনারসিপল্লি (১ নম্বর গেট), মিরপুর।
আলোকচিত্র
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে ফটোগ্রাফার সুমন ইউসুফের দ্বিতীয় একক আলোকচিত্র প্রদর্শনী নভেম্বর আ প্যারিস। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। রোববার প্রদর্শনী বন্ধ।
প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আত্ম/পরিচয়’ শীর্ষক নবীন শিল্পীদের দৃশ্যশিল্প প্রদর্শনী চলছে। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
শিল্পী লুবনা চর্যার ‘বিম্ব’ শীর্ষক তৃতীয় একক চিত্র প্রদর্শনী। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার জুম গ্যালারিতে নিসর্গ, শহুরে ও গ্রামীণ জীবন ও বিভিন্ন বিষয় নিয়ে থাকছে ২০টি চিত্রকর্ম। প্রদর্শনীটি চলবে ১৭ নভেম্বর ২০১৬ পর্যন্ত। রোববার বন্ধ থাকবে।
সংগীত
শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সংগীত সমন্বয় পরিষদ আয়োজিত সংগীতসন্ধ্যা, সন্ধ্যা সাতটায়।
উপমহাদেশের কালজয়ী সংগীতশিল্পী শচীন দেববর্মন স্মরণে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা আয়োজন করেছে তিন দিনব্যাপী উৎসব। এতে থাকবে গান ও নৃত্য পরিবেশনা। সন্ধ্যা ছয়টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উৎসবের উদ্বোধন। উৎসবের তিন দিনই বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার সংগীত ও নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করবেন।
চলচ্চিত্র
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও শিল্পকলা একাডেমি আয়োজিত ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ ২০১৬’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী। আজ ইরানের চলচ্চিত্রকার জাফর পানাহি পরিচালিত দ্য সার্কেল ও চীনের চলচ্চিত্রকার জিয়াং ওয়েন নির্মিত ডেভিল অন দ্য ডোরস্টেপ প্রদর্শিত হবে। বিকেল চারটায়, ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ, জাতীয় নাট্যশালা (লেভেল-৫), শিল্পকলা একাডেমি।
পিঠা মেলা
পল্লীমা মহিলা পরিষদ আয়োজিত শীতকালীন পিঠা ও বস্ত্র মেলা। ২০টি স্টল নিয়ে তিন দিনব্যাপী এই মেলায় থাকছে নানান পদের পিঠা, খাবার ও বুটিকের স্টল। মেলা সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। চলবে ১২ নভেম্বর পর্যন্ত। পল্লীমা সংসদ প্রাঙ্গণ, ৮৪১/সি, শহীদ বাকি রোড, খিলগাঁও।
১২নভেম্বর, শনিবার
নাটক
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাতিঘর নাট্যদলের নাটক অলিখিত উপাখ্যান, সন্ধ্যা সাতটায়। একই সময়ে পরীক্ষণ থিয়েটারে পদাতিক নাট্য সংসদ, টিএসসির নাটক কালরাত্রি মঞ্চস্থ হবে।
চলচ্চিত্র
‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ ২০১৬’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী। আজ প্রদর্শিত হবে ইরানের চলচ্চিত্রকার মাজিদ মাজিদি নির্মিত চলচ্চিত্র বারান। বিকেল চারটায়, ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ, জাতীয় নাট্যশালা (লেভেল-৫), বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
শিল্পী জামাল আহমেদের একক প্রদর্শনীর উদ্বোধন সন্ধ্যা ছয়টায়। এজ গ্যালারি, বেইস এজওয়াটার, ১২, নর্থ অ্যাভিনিউ, গুলশান-২। ২৫ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
বেঙ্গল ইনস্টিটিউট আয়োজিত ‘আগামীর ঢাকা: শহরের নতুন রূপ’ শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনীতে থাকছে আগামীর ঢাকাকে কল্পনা করে ছবি, চিত্রকর্ম, নকশা ও অ্যানিমেশন উপস্থাপন। প্রদর্শনী চলবে ২০ নভেম্বর পর্যন্ত। বেঙ্গল আর্ট লাউঞ্জ, ৬০, গুলশান অ্যাভিনিউ।
গ্রন্থনা: আহমেদ দীপ্ত