ছুটির দিনে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী জাহান আফরোজের একক চিত্র প্রদর্শনী ‘কালারস ইন কুইলট’। বিকেল পাঁচটায় উদ্বোধন। প্রদর্শনী ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। গ্যালারি ২১, তাজ লিলি গার্ডেন (লেভেল-১১), ৭৫১ সাত মসজিদ রোড, ধানমন্ডি।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে ‘লাইফ লাইন ফর ঢাকা’ শীর্ষক প্রদর্শনী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ আয়োজিত ঢাকার আগামী মেট্রোরেল স্টেশনের পরিকল্পনা-সংক্রান্ত এই প্রদর্শনীর উদ্বোধন হবে বিকেল পাঁচটায়। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

বইমেলা
শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে চলছে ১৩ দিনব্যাপী বই উৎসব। ১২ জানুয়ারি পর্যন্ত এই বই উৎসব প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্রথমা প্রকাশন, ডেইলি স্টার বুকস, বিশ্বসাহিত্য কেন্দ্র, অ্যাডর্ন পাবলিকেশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, কথাপ্রকাশ, জাগৃতি প্রকাশনী, নিমফিয়া পাবলিকেশনস, পাঠক সমাবেশ কেন্দ্র ও বেঙ্গল পাবলিকেশনস।

উৎসব
বাংলা একাডেমির নজরুল মঞ্চে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী পৌষমেলা৷ বাংলা একাডেমির সহযোগিতায় পৌষমেলা উদ্যাপন পর্ষদ এই মেলার আয়োজন করেছে৷ প্রতিদিন সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই মেলায় থাকবে লোকসংস্কৃতির নানা উপস্থাপনা। এ ছাড়া বিভিন্ন স্টলে থাকবে রকমারি পিঠাপুলির সমারোহ৷ এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ৷
ধানমন্ডির অরচার্ড পয়েন্টে মাসব্যাপী শীতের পিঠা উৎসব৷ প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই উৎসব চলবে৷ এর সঙ্গে পুরো মার্কেটে সব ধরনের পণ্যের ওপর বিশেষ মূল্যছাড় দেওয়া হবে৷