ছুটির দিনে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইমেলা

শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে চলছে ১৩ দিনব্যাপী বইমেলা। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্রথমা প্রকাশন, ডেইলি স্টার বুকস, বিশ্বসাহিত্য কেন্দ্র, অ্যাডর্ন পাবলিকেশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, কথাপ্রকাশ, জাগৃতি প্রকাশনী, নিমফিয়া পাবলিকেশনস, পাঠক সমাবেশ কেন্দ্র ও বেঙ্গল পাবলিকেশনস। ১৪ জানুয়ারি পর্যন্ত এই বই উৎসব প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

রঙ্গনা নাট্যগোষ্ঠীর নাটক হায় দেবদাস মঞ্চস্থ হবে। সন্ধ্যা সাতটায়, শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে।

কামরুন নূর চৌধুরীর নির্দেশনায় লোক নাট্য দলের প্রযোজনা কঞ্জুস মঞ্চস্থ হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায়, মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন, বেইলি রোড।

ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক আয়োজিত দুই দিনব্যাপী নাট্য আয়োজনের শেষ দিন আজ। বিকেল চারটায় অসীম দাশের নির্দেশনায় অমৃতের সন্ধানে প্রদর্শিত হবে। সন্ধ্যা সাতটায় নওকর শয়তান মালিক হয়রান প্রদর্শিত হবে। দুটি নাটকই হবে জাতীয় নাট্যশালা মঞ্চে।

পিঠা উৎসব

শোবিজ এন্টারটেইনমেন্টের আয়োজনে দুই দিনব্যাপী ‘পিঠাপুলি উৎসব’। উৎসবে ৩৩টি স্টলে ১৬৮ ধরনের পিঠা থাকবে। উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে নাচ, গান, আবৃত্তি, পথনাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। সকাল সাতটা থেকে রাত আটটা, রবীন্দ্রসরোবর, ধানমন্ডি-৮।

পৌষ উৎসব

সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার আয়োজনে দুই দিনব্যাপী পৌষ উৎসব। উদ্বোধন সকাল ১০টায়। ২০টি স্টলে পিঠার পসরাসহ থাকছে লোকজ কারুপণ্যের পসরা, নাগরদোলা, বায়োস্কোপ, পুতুলনাচ। বিকেল সাড়ে পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান। লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ। শনিবার দ্বিতীয় দিনে মেলা শুরু বেলা তিনটায়।

চলচ্চিত্র

পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৭। গণগ্রন্থাগার মিলনায়তনে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় ৫টি বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। জাদুঘরের মূল মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তনে বেলা তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নয়টি দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় দেশি-বিদেশি চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বেলা সাড়ে তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে প্রদর্শিত হবে ওরা ১১ জন।

সংগীত

পঞ্চভাস্কর আয়োজিত বিশেষ সংগীতানুষ্ঠান ‘সন্ধ্যার সুরে রবীন্দ্রনাথ’। গান গাইবেন ইমতিয়াজ আহমদ ও লাইসা আহমদ লিসা। সরোদ ও তবলা বাজাবেন শাহাদত হোসেন খান ও ইউসুফ আলী খান। সন্ধ্যা সাড়ে ছয়টায়, ছায়ানট মিলনায়তন, ধানমন্ডি।

সরগম আয়োজিত সংগীত পরিবশেনা ‘গানে গানে সন্ধ্যা’। সন্ধ্যা ছয়টায়, প্রফেসর আখতার ইমাম মিলনায়তন, প্রিয়প্রাঙ্গণ, সেগুনবাগিচা (দুদকের পূর্ব পাশে)।

শিল্পী বলদেব অধিকারীর ১৭তম একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ইটারন্যাল বেঙ্গল’। ১৪ জানুয়ারি প্রদর্শনী শেষ হবে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। জয়নুল গ্যালারি, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রকাশনা উৎসব

বেলায়েত হোসেন মামুন রচিত চলচ্চিত্রবিষয়ক গ্রন্থ চলচ্চিত্রের সাথে বোঝাপড়ার প্রকাশনা উৎসব। বিকেল পাঁচটা। জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন, শিল্পকলা একাডেমি।

১৪জানুয়ারি, শনিবার

মেলা

টইটম্বুরের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘টইটম্বুর মেলা’। থাকছে গান, নাচ, জাদু, যেমন খুশি তেমন সাজো, নাটক, আঁকাআঁকি, বই কেনাকাটা, খাওয়াদাওয়াসহ অনেক কিছুর আয়োজন। সকাল ১০টা থেকে রাত ৮টা। বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে।

নৃত্য

সাধনা নৃত্যদলের নৃত্যসন্ধ্যা, সাড়ে ছয়টায়, ছায়ানট মিলনায়তন, ধানমন্ডি।

সংগীত

মীর নকিবুল ইসলামের তবলা ও তামনিয়া ইসলামের হারমোনিয়ামে সংগীত পরিবেশনা ‘রিদম টু রিমেম্বার’। সন্ধ্যা সাতটায়, ইএমকে সেন্টার, মাইডাস সেন্টার (লেভেল ৯), বাড়ি ৫, রোড ১৬, ধানমন্ডি।

চলচ্চিত্র

পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৭। ছবি প্রদর্শিত হবে জাদুঘরের মূল মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তন এবং গণগ্রন্থাগার মিলনায়তনে।

শিল্পী জাহান আফরোজের একক প্রদর্শনী ‘কালারস ইন কুইলট’। ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। গ্যালারি ২১, তাজ লিলি গার্ডেন (লেভেল ১১), ৭৫১ সাতমসজিদ রোড, ধানমন্ডি।

আলোকচিত্রী কাজী তাহসিন আগাজ ও ইমরুল ইসলামের ভিজ্যুয়াল প্রদর্শনী ‘মিডনাইট মিউজিংস’। প্রদর্শনী চলবে জানুয়ারি ১৯ পর্যন্ত সকাল সাড়ে নয়টা থেকে রাত আটটা। শুক্রবার বন্ধ।  ইএমকে সেন্টার, মাইডাস সেন্টার (লেভেল ৯), বাড়ি ৫, রোড ১৬, ধানমন্ডি।

গ্রন্থনা: আহমেদ দীপ্ত