ছুটির দিনে নানা আয়োজন
২০ জানুয়ারি, শুক্রবার
বিজ্ঞান মেলা
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আয়োজনে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা। এতে খুদে শিক্ষার্থীদের প্রায় দেড় শ প্রকল্প প্রদর্শিত হচ্ছে। মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে। শেষ হবে ২১ জানুয়ারি। বিসিএসআইআর ক্যাম্পাস, ধানমন্ডি (সায়েন্স ল্যাবরেটরি মোড়)।
দেশনাটক নাট্যদলের নাটক সুরগাঁও মঞ্চস্থ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, জাতীয় নাট্যশালার মূল থিয়েটার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
বিয়ে উৎসব
সানসিল্ক ও নকশার আয়োজনে দুই দিনব্যাপী বিয়ে উৎসব। পোশাক, গয়না, খাবার, মিঠাই, প্রসাধন, দাওয়াত কার্ড ও হলুদের আয়োজন। আরও আছে ঘর-গাড়িসজ্জা ও উপহার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত উৎসব চলবে। শনিবার সন্ধ্যা ছয়টায় উৎসব শেষ হবে।
চলচ্চিত্র
বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বিকেল সাড়ে তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে প্রদর্শিত হবে আমার বন্ধু রাশেদ।
পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন। গণগ্রন্থাগারের মিলনায়তনে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় পাঁচটি বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিকেল তিনটা থেকে ১১টি দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। জাদুঘরের মূল মিলনায়তন বিকেল চারটায় সমাপনী অনুষ্ঠান শুরু হবে।
সংগীত
বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল হকের একক বংশীবাদনের আয়োজন। বিকেল চারটা থেকে রাত আটটা। নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষ, জাতীয় জাদুঘর।
পাঁচ শিল্পীর গানের পরিবেশনা, পঞ্চ কবির গান ‘কে আবার বাজায় বাঁশি’। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু। বাড়ি-৪১, রোড-৬/এ, ধানমন্ডি।
প্রদর্শনী
বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে সিরামিক দিয়ে তৈরি শিল্পকর্মের প্রদর্শনী। জয়নুল গ্যালারি-১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। আজ প্রদর্শনীর শেষ দিন। চলবে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।
ইরানি শিল্পী সারাহ হোজ্জাতির একক চিত্র প্রদর্শনী ‘মাই ড্রিম ওয়ার্ল্ড’। আজ প্রদর্শনীর শেষ দিন। বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। শিল্পাঙ্গন গ্যালারি, বাড়ি-৭, সড়ক-১৩ (নতুন), ধানমন্ডি।
রাশিয়ান শিল্পী সার্জে রাদ্যুকের ২৮টি চিত্রকর্মের প্রদর্শনী ‘লেডিজ কাম ফ্লাইং’। দুপুর ১২টা থেকে রাত আটটা। গ্যালারি কসমস, ভিলা দো আঞ্জুমান, বাড়ি-১১৫, সড়ক-৬, নিউ ডিওএইচএস, মহাখালী।
ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ফটোগ্রাফি ক্লাব আয়োজিত দশম বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী। বিকেল তিনটা থেকে রাত আটটা। আজ প্রদর্শনীর শেষ দিন। বিশ্বসাহিত্য কেন্দ্র, ১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বাংলামোটর।
২১ জানুয়ারি, শনিবার
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে স্থপতি সাজিদ বিন দোজার ষষ্ঠ একক কার্টুন প্রদর্শনী ‘জানালা’। প্রদর্শনী চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা, বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। রোববার প্রদর্শনী বন্ধ।
গ্রন্থনা: আহমেদ দীপ্ত