ছুটির দিনে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ জানুয়ারি, শুক্রবার
চলচ্চিত্র
চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। আজ গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে, বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা এবং আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায়, বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশি-বিদেশি শিশু চলচ্চিত্র দেখানো হবে।

মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক শিবানী সুন্দরী, মঞ্চস্থ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে। একই সময়ে স্টুডিও থিয়েটারে নাট্যম রেপার্টরী নাট্যদলের চারিদিকে যুদ্ধ মঞ্চস্থ হবে।

উৎসব
পিঠা: জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের আয়োজনে চলছে সাত দিনব্যাপী দশম জাতীয় পিঠা উৎসব। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অর্ধশতাধিক স্টলে পাওয়া যাবে মুখরোচক নানান পিঠার স্বাদ নেওয়ার সুযোগ। উৎসব চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত, বেলা তিনটা থেকে রাত নয়টা।

আচার: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে দিনব্যাপী আচার উৎসব। সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত উৎসব চলবে। এতে নানা স্বাদের আচার চেখে দেখার সুযোগ থাকবে।
১০ জন প্রখ্যাত শিল্পীর ৪৮টি শিল্পকর্ম প্রদর্শনী ‘ছাপাই ছবি-৩’। উদ্বোধন বিকেল পাঁচটায়। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে। বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা। গ্যালারি কায়া, বাড়ি-২০, সড়ক-১৬, সেক্টর-৪, উত্তরা।
শিল্পী কাওসার হাসানের একক ভাস্কর্য প্রদর্শনী ‘গড়নের ছন্দ’। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। শেষ হবে ৩১ জানুয়ারি। জয়নুল গ্যালারি, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
‘ভুটান ডায়েরিজ’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা, শনিবার শেষ। দৃক গ্যালারি (দ্বিতীয় তলা), বাড়ি-৫৮, সড়ক-১৫/এ (নতুন), ধানমন্ডি।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে নাজমুল হকের ৩০টি চিত্রকর্ম নিয়ে একক প্রদর্শনী ‘এন ইটারনাল জার্নি’। বিকেল পাঁচটায় উদ্বোধন। সোম থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত নয়টা এবং শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা, বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। রোববার বন্ধ। ৪ ফেব্রুয়ারি প্রদর্শনী শেষ হবে।

২৮ জানুয়ারি, শনিবার
সংগীত
স্টার মেলোডিজ, দ্য ডেইলি স্টার-এর বাংলা গানের নিয়মিত আসর ‘শিল্পীর প্রিয় গান-আনপ্লাগড’। সন্ধ্যা ছয়টায়। এ এস মাহমুদ হল (লেভেল-৩), ডেইলি স্টার সেন্টার, ৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ।

আবৃত্তি
শিল্পকলা একাডেমি ও আবৃত্তি সমন্বয় পরিষদের আবৃত্তি অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ছয়টায়, সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।

চলচ্চিত্র
চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে, বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা; জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে, বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাতটা এবং আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত দেশি-বিদেশি শিশু চলচ্চিত্র দেখানো হবে।

নাটক
মতিঝিল থিয়েটার সার্কেলের নাটক ক্যাপ, মঞ্চস্থ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে।

শিল্পী মোখলেসুর রহমানের একক প্রদর্শনী ‘বিউটিফুল বাংলাদেশ’। বিকেল পাঁচটায় উদ্বোধন। ৩১টি চিত্রকর্ম প্রদর্শিত হবে। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। শেষ হবে ১০ ফেব্রুয়ারি। গ্যালারি শিল্পাঙ্গন, বাড়ি-২০, সড়ক-১৩ (নতুন), ধানমন্ডি।
গ্রন্থনা: আহমেদ দীপ্ত