ছুটির দিনে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ ফেব্রুয়ারি, শুক্রবার
সংগীত
ছায়ানটের লোকসংগীতানুষ্ঠান। গীতিকবি ওসমান খান, কছিম উদ্দিন, মোমতাজ আলী খান ও রশীদ উদ্দীনের লেখা বা সুর করা গান পরিবেশন করবেন শিল্পীরা। সন্ধ্যা সাড়ে ৬টায়, ছায়ানট মিলনায়তন, ধানমন্ডি।

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে মাসব্যাপী একুশে নাট্যোৎসব। আজ বিকেল সাড়ে ৪টায় চৌকস নাট্যদলের পথনাটক গর্ত পরিবেশিত হবে। একই স্থানে বিকেল ৫ায় মুন্সিগঞ্জ থিয়েটারের পথনাটক অ্যান্টিভাইরাস এবং সন্ধ্যা ৬টায় অবয়ব নাট্যদলের মঞ্চনাটক ফেরিওয়ালা মঞ্চস্থ হবে।
ত্রপা মজুমদারের নির্দেশনায় থিয়েটার (বেইলি রোড) নাট্যদলের নাটক মুক্তি মঞ্চস্থ হবে সন্ধ্যা ৭টায়, শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে। সন্ধ্যা সাড়ে ৬টায় পরীক্ষণ থিয়েটারে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক অপেক্ষমাণ মঞ্চস্থ হবে।
আবৃত্তি
মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের নিয়মিত আবৃত্তির আয়োজন ‘হৃদয়ে চৈতনে বোধে’। সন্ধ্যা ৬টায়, গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শাহবাগ।
চলচ্চিত্র
বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বেলা সাড়ে ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে পিতা প্রদর্শিত হবে।
তিন দিনের দ্বিবার্ষিক পারফরমেন্স আর্ট প্রদর্শনী ‘ঢাকা লাইভ আর্ট পারফরমেন্স ২০১৭’। এতে অংশ নিচ্ছেন ১৩টি দেশের ৪৬ জন শিল্পী। আজ শেষ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত, সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পারফরমেন্স আর্ট পরিবেশিত হবে।
চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’। প্রদর্শনী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। অনুষদের জয়নুল গ্যালারি।
ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে ‘উইন্টার ওয়াটার কালার ফেস্টিভাল’। ৪৮ জন শিল্পীর ৯০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। গ্যালারি এক্সপোজ, বাড়ি-৪, সড়ক-২০/সি, সেক্টর-৪, উত্তরা।
হাওর ও জলাভূমির মানুষের জীবন-জীবিকার সংগ্রাম ও সৌন্দর্য তুলে ধরে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘জল ও জনের গল্প’। এতে ১০০টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা এই প্রদর্শনী খোলা থাকবে। গ্যালারি-১, শিল্পকলা একাডেমি।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে নাজমুল হকের ৩০টি চিত্রকর্ম নিয়ে একক প্রদর্শনী ‘অ্যান ইটারনাল জার্নি’। চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

৪ ফেব্রুয়ারি, শনিবার
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে মাসব্যাপী একুশে নাট্যোৎসব। বিকেল সাড়ে ৪টায় নাট্যচক্র, সিরাজগঞ্জ নাট্যদলের পথনাটক চন্দ্রকথা মঞ্চস্থ হবে। একই স্থানে সন্ধ্যা ৬টায় ব্যতিক্রম নাট্যদলের মঞ্চনাটক ফিরে দেখা মঞ্চস্থ হবে।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ মঞ্চস্থ করবে টিনের তলোয়ার। একই সময়ে পরীক্ষণ থিয়েটারে আরশিনগর নাট্যদলের নাটক সে রাতে পূর্ণিমা ছিল এবং স্টুডিও থিয়েটারে স্বপ্নদল নাট্যদলের নাটক জাদুর প্রদীপ মঞ্চস্থ হবে।
চলচ্চিত্র
বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে জয়যাত্রা প্রদর্শিত হবে।

শিল্পী মোখলেসুর রহমানের একক প্রদর্শনী ‘বিউটিফুল বাংলাদেশ’। ৩১টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। শেষ হবে ১০ ফেব্রুয়ারি। গ্যালারি শিল্পাঙ্গন, বাড়ি-২০, সড়ক-১৩ (নতুন), ধানমন্ডি।
১০ জন প্রখ্যাত শিল্পীর ৪৮টি শিল্পকর্ম প্রদর্শনী ‘ছাপাই ছবি-৩’। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে। বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা। গ্যালারি কায়া, বাড়ি-২০, সড়ক-১৬, সেক্টর-৪, উত্তরা।
গ্রন্থনা: আহমেদ দীপ্ত