ছুটির দিনে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ফেব্রুয়ারি, শুক্রবার
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে মাসব্যাপী একুশে নাট্যোৎসব। আজ বিকেল সাড়ে চারটায় নাগরিক নাট্যাঙ্গন (অনসাম্বল) নাট্যদলের পথনাটক ব্রেইন ওয়াশ মঞ্চস্থ হবে। একই স্থানে এরপর সংলাপ গ্রুপ থিয়েটার নাট্যদলের মঞ্চনাটক বোধ মঞ্চস্থ হবে।
চলচ্চিত্র
বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বেলা সাড়ে তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে একাত্তরের যীশু প্রদর্শিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র-১৪২৩’। উৎসবের প্রথম দিন চলচ্চিত্র জন অরণ্য, এই ঘর এই সংসার, ছুটির ঘণ্টা এবং সিনেমাওয়ালা দেখানো হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা। টিএসসি মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
আবৃত্তি
ত্রিলোক বাচিক পাঠশালা আবৃত্তি সংগঠনের বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ‘প্রত্যাবর্তন’। সন্ধ্যা সাড়ে ছয়টায়, শাহবাগে গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।
সংগীত
বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা। থাকছে দুই দেশের শিল্পীদের সংগীত ও নৃত্যকলার পরিবেশনা। সন্ধ্যা ছয়টায়, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে।
একুশের অনুষ্ঠান
১৪ দিনব্যাপী অমর একুশে অনুষ্ঠানমালা। থাকছে দলীয় ও একক আবৃত্তি, দলীয় ও একক সংগীত, নৃত্য, পথনাটক এবং শিশু-কিশোর পরিবেশনা। বিকেল চারটায়, কেন্দ্রীয় শহীদ মিনারে।

আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা-৯’। লোকচিত্র প্রদর্শনী চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারি, বিউটি বোর্ডিং, বুলবুল ললিতকলা একাডেমি এবং নর্থব্রুক হলে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে তিলোত্তমা ভৌমিকের ৩৫টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘দ্য ন্যাকেড’। প্রদর্শনীর উদ্বোধন বিকেল পাঁচটায়। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। রোববার বন্ধ। ১৮ ফেব্রুয়ারি প্রদর্শনী শেষ হবে।
শিল্পী মোখলেসুর রহমানের ৩১টি চিত্রকর্ম নিয়ে একক প্রদর্শনী ‘বিউটিফুল বাংলাদেশ’। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। আজ প্রদর্শনীর শেষ দিন। গ্যালারি শিল্পাঙ্গন, বাড়ি-২০, সড়ক-১৩ (নতুন), ধানমন্ডিতে।
১০ জন বিশিষ্ট শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী ‘ছাপাই ছবি-৩’। আজ প্রদর্শনীর শেষ দিন। বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। গ্যালারি কায়া, বাড়ি-২০, সড়ক-১৬, সেক্টর-৪, উত্তরায়।

১১ ফেব্রুয়ারি, শনিবার
নাটক
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে মাসব্যাপী একুশে নাট্যোৎসব। বিকেল সাড়ে চারটায় ঢাকা থিয়েটার মঞ্চের পথনাটক দ্য পলিটিক্যাল স্কেচ মঞ্চস্থ হবে। একই স্থানে এরপর নাট্যতীর্থ নাট্যদলের মঞ্চনাটক দ্বীপ মঞ্চস্থ হবে।
চলচ্চিত্র
জাতীয় জাদুঘরের আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বেলা দুইটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে কোরিয়ান চলচ্চিত্র নো ব্রিদিং এবং সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে আগুনের পরশমণি প্রদর্শিত হবে।
পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৩’। চলচ্চিত্র সুবর্ণরেখা, খেলা, অনিল বাগচীর একদিন ও অজ্ঞাতনামা দেখানো হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা। টিএসসি মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

১৪ জন নারী শিল্পীর দলগত চিত্রকর্ম প্রদর্শনী ‘কালারস’। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। প্রদর্শনী শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। জয়নুল গ্যালারি-১, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
গ্রন্থনা: আহমেদ দীপ্ত