ছুটির দিনে নানা আয়োজন
১৭ ফেব্রুয়ারি, শুক্রবার
চলচ্চিত্র
বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বেলা সাড়ে তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে অস্তিত্বে আমার দেশ প্রদর্শিত হবে।
প্রদর্শনী
আহমেদ মোস্তফা আলমের ‘নেচার ইন কালারস’ শীর্ষক পাঁচ দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী। ৪৬টি আলোকচিত্র প্রদর্শিত হবে। বিকেল পাঁচটায় উদ্বোধন। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। দৃক গ্যালারি, বাড়ি-৫৮, সড়ক-১৫ এ (নিউ), ধানমন্ডিতে।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে তিলোত্তমা ভৌমিকের ৩৫টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘দ্য ন্যাকেড’। ১৮ ফেব্রুয়ারি প্রদর্শনীর শেষ দিন।
১০ জন প্রখ্যাত শিল্পীর ৪৮টি শিল্পকর্ম প্রদর্শনী ‘ছাপাই ছবি-৩’। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। গ্যালারি কায়া, বাড়ি-২০, সড়ক-১৬, সেক্টর-৪, উত্তরায়।
জাতীয় জাদুঘরে চলছে টেরাকোটা মেলা ও প্রদর্শনী। চলবে ১৮ ফেব্রুয়ারি। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা।
শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের হাসির নাটক শেষ রক্ষা মঞ্চস্থ হবে।
বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে লোক নাট্যদলের নাটক কঞ্জুস।
আলিবাবা ও চল্লিশ চোরের কাহিনি নিয়ে নৃত্যনাট্য বাঁদী-বান্দার রূপকথা মঞ্চস্থ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়৷
আবৃত্তি
কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশে অনুষ্ঠানমালা বিকেল সাড়ে চারটায়৷
একুশের আয়োজন
ভাষাশহীদদের স্মরণে উদীচীর আয়োজনে অমর একুশে কর্মসূচি। বিকেল সাড়ে চারটায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে৷ থাকবে আলোচনা সংগীত, আবৃত্তি ও নাটক ইতিহাস কথা কও।
১৮ ফেব্রুয়ারি, শনিবার
চলচ্চিত্র
জাতীয় জাদুঘরের আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে আগুনের পরশমণি প্রদর্শিত হবে। একই সময়ে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে কোরিয়ান চলচ্চিত্র মাই লাইফ মাই ব্রাইড প্রদর্শিত হবে।
নাটক
শিল্পকলা একাডেমির আয়োজনে সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হবে নৃত্যনাট্য দেব-দাসি কমলা। একই সময় পরীক্ষণ থিয়েটারে নাট্যচক্রের নৃত্যনাট্য মৃত্যুক্ষুধা মঞ্চস্থ হবে।
গ্রন্থনা: মুসা আহমেদ