চলচ্চিত্র
জাতীয় জাদুঘরের আয়োজনে প্রধান মিলনায়তনে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। বেলা সাড়ে তিনটায় কোরিয়ান চলচ্চিত্র এ হার্ড ডে দেখানো হবে। একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে দেখানো হবে তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্র রানওয়ে।
চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে ৮৪টি আলোকচিত্র প্রদর্শিত হবে। বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। দৃক গ্যালারি, বাড়ি-৫৮, সড়ক-১৫এ, ধানমন্ডি।
নাটক
আনিকা মাহিনের রচনায় ও রোকেয়া রফিক বেবীর নির্দেশনায় নতুন নাটক মর্ষকাম। মঞ্চস্থ হবে সন্ধ্যা সাতটায়। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।
মোহাম্মদ আলী হায়দারের নির্দেশনায় বটতলার নাটক ক্রাচের কর্নেল মঞ্চস্থ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। বাংলাদেশ মহিলা সমিতি মঞ্চ, নিউ বেইলি রোড।
আগন্তুক নাট্যদলের নাটক অন্ধকারে মিথেন মঞ্চস্থ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে।
একুশে নাট্যোৎসবের তৃতীয় আসর। বিকেল চারটায়। সোহরাওয়ার্দী উদ্যানে।
সাখাওয়াত ফাহাদের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নাটক প্রতিবিম্বমঞ্চস্থ হবে। সন্ধ্যা সাতটায়।
সংগীত
শিল্পী ফকির আলমগীরের ৬৭তম জন্মদিন উপলক্ষে একক সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ছয়টায়। প্রধান মিলনায়তন, জাতীয় জাদুঘর।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর মাসব্যাপী ভাষা অভিযাত্রার কর্মসূচি। বিকেল চারটায়, শাহবাগে। ভাষা নিয়ে গান ও আবৃত্তির পরিবেশন করা হবে।
২৫ফেব্রুয়ারি, শনিবার
চলচ্চিত্র
সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে বেলা দুইটায় ৭১ এর মা জননী চলচ্চিত্র দেখানো হবে।
হেল্প দ্য ফিউচারের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী ‘ফিল্ম ফিয়েস্তা ঢাকা’। সাতটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সকাল নয়টা, বেলা দেড়টা, বিকেল সাড়ে পাঁচটা—এই তিন সেশনে চলচ্চিত্র দেখানো হবে। বিশ্বসাহিত্য কেন্দ্রের (দ্বিতীয় তলা), বাংলামোটর।
মোহাম্মদ আলী হায়দারের নির্দেশনায় বটতলার মঞ্চনাটক ক্রাচের কর্নেল মঞ্চস্থ হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায়। বাংলাদেশ মহিলা সমিতি, নিউ বেইলি রোড।
থিয়েটার (তোপখানা) নাট্যদলের নাটক তৃতীয় পুরুষ, মঞ্চস্থ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে।
মুক্তমঞ্চ থিয়েটারের নাটক মেঘবালিকামঞ্চস্থ হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায়। জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে।
একুশে নাট্যোৎসবের তৃতীয় আসর। বিকেল চারটায়। সোহরাওয়ার্দী উদ্যানে।
নৃত্য
ইএমকে সেন্টারের আয়োজনে শিল্পী সেলিনা হোসেন প্রিমার নৃত্যানুষ্ঠান ‘দিন দিন প্রতিদিন’। সন্ধ্যা সাতটায় শুরু। মাইডাস সেন্টার (লেভেল-৯), বাড়ি-৫, সড়ক-১৬, ধানমন্ডি।
গ্রন্থনা: মুসা আহমেদ