ছুটির দিনে নানা আয়োজন
৩ মার্চ, শুক্রবার
কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে ‘বাংলাদেশ পথনাটক উৎসব-২০১৭’। বিকেল সাড়ে চারটায়। কুমিল্লা নাট্যদলের নাটক ঢিল, নান্দনিক নাট্যদলের নাটক একুশ বছরের যৌবন, চন্দ্রলা থিয়েটারের নাটক আজব বাক্স, ঢাকা রঙ্গপীঠের নাটক সমুৎপাটন, নাট্যভূমির নাটক মহাবিপদ পরিবেশিত হবে। বিশেষ পরিবেশনায় ‘রামায়ণ পালা’ অনুষ্ঠিত হবে। ৭ মার্চ পর্যন্ত এই উৎসব চলবে।
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে সন্ধ্যা সাতটায় থিয়েটারের নতুন নাটক মায়া নদী মঞ্চস্থ হবে। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন মারুফ কবির।
নাট্যদল নাট্যতীর্থের নাটক ফাগুন শেষে মঞ্চস্থ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে।
সংগীত
শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যৌথ সহযোগিতায় ‘বীণকার মিউজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ’-এর একক শাস্ত্রীয় ও উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ছয়টায়৷ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। এতে সংগীত পরিবেশ করবেন শিল্পী আচার্য জয়ন্ত বোস। সঙ্গে তবলায় থাকবেন বিপ্লব ভট্টাচার্য ও সুব্রত দাস।
ব্রিটিশ কাউন্সিলে দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত।
৪ মার্চ শনিবার
কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে ‘বাংলাদেশ পথনাটক উৎসব-২০১৭’। বিকেল সাড়ে চারটায়। দিব্য নাট্যকলা একাডেমির নাটক জাগো বাংলাদেশ, বিয়নমনি থিয়েটারের নাটক উজানিয়া, অবয়ব নাট্যদলের নাটক পুকুর চুরি, দৃষ্টিপাত নাট্য সংসদের নাটক জোড়াতালি ও নাট্যধারার নাটক জলে ভাসা পদ্ম পরিবেশিত হবে। বিশেষ পরিবেশনায় থাকবে লাঠিখেলা৷
নাট্যদল চারুনীড়ম থিয়েটারের নাটক শেষ নবাব মঞ্চস্থ হবে সন্ধ্যা ছয়টায়। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক অপেক্ষমাণ মঞ্চস্থ হবে সন্ধ্যা ছয়টায়। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে। নাট্যদল বঙ্গলোকের নাটক মর্তে্যর অরসিক মঞ্চস্থ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে।
গ্রন্থনা: মুসা আহমেদ