ছুটির দিনে নানা আয়োজন
১৭ মার্চ, শুক্রবার
নাটক
সুবচন নাট্য সংসদের নাটক প্রণয় যমুনা মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।
জুরাইনের মুরাদপুর সমীরণ নেসা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজউদ্দীন খান স্মরণে পথনাট্যোৎসব। বিকেল চারটা থেকে এই উৎসব শুরু হবে।
প্রদর্শনী
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী সিদ্ধার্থ তালুকদারের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘সেলফ রিভিলেশন’। প্রদর্শনী চলবে ১৮ মার্চ পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা, বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত।
শিল্পকলা একাডেমি ও সমতল সোনারগাঁওয়ের আয়োজনে চিত্র প্রদর্শনী ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’। একাডেমির জাতীয় চিত্রশালায় বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
উত্তরার ৪ নম্বর সেক্টরের গ্যালারি কায়াতে (সড়ক নম্বর ১৬ ও বাড়ি নম্বর ২০) রঞ্জিত দাসের ‘জার্নি অ্যান্ড ইমেজ’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
ভারতের দুই শিল্পী অজিত শীল ও উত্তম কুমার বসাকের ছাপচিত্র নিয়ে ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে (সড়ক নম্বর ১৩ ও বাড়ি নম্বর ৭) ‘ডাইভারসিটি ইন ডুয়ালিটি’ শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনী চলবে ২৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত।
১৮ মার্চ, শনিবার
নাটক
লোকনাট্যদল প্রযোজনায় মৈমনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলি যাত্রা সোনাই মাধব। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে সন্ধ্যা সাতটায়। নির্দেশনায় রয়েছেন ইউজিন গোমেজ। সংগীত পরিবেশন করবেন মোস্তফা আনোয়ার স্বপন।
জুরাইনের মুরাদপুর সমীরণ নেসা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজউদ্দীন খান স্মরণে পথনাট্যোৎসব। বিকেল চারটা থেকে এই উৎসব শুরু হবে।
প্রদর্শনী
মোহাম্মদ ইউনুসের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘অ্যান অ্যাবস্ট্রাক্ট অ্যাফেয়ার’। সন্ধ্যা সাতটায় উদ্বোধন। এজ গ্যালারি, ১২ নর্থ অ্যাভিনিউ, গুলশান ২-এ।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী সিদ্ধার্থ তালুকদারের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘সেলফ রিভিলেশন’।
শিল্পকলা একাডেমি ও সমতল সোনারগাঁওয়ের আয়োজনে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ চিত্র প্রদর্শনী। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
উত্তরার ৪ নম্বর সেক্টরের গ্যালারি কায়ায় (সড়ক নম্বর ১৬ ও বাড়ি নম্বর ২০) রঞ্জিত দাসের ‘জার্নি অ্যান্ড ইমেজ’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
গ্রন্থনা: মুসা আহমেদ