ছুটির দিনে নানা আয়োজন
৭ অক্টোবর, শুক্রবার
প্রদর্শনী
শিল্পী হামিদুজ্জামান খানের একক চিত্র প্রদর্শনী ‘প্রকৃতি, নৌকা ও প্রতিচ্ছবি’। শিল্পাঙ্গন গ্যালারি, বাড়ি-৭, রোড-১৩ (নতুন), ধানমন্ডি। ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।
শিল্পী মনসুর উল করিমের ২৬তম একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ইপোক (EPOCH)/। গ্যালারি-২১, তাজ লিলি গার্ডেন, ৭৫১ সাতমসজিদ রোড, ধানমন্ডি। ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদের জয়নুল গ্যালারি-২তে তরুণ চিত্রশিল্পী সত্যজিৎ রাজনের প্রথম একক প্রদর্শনী ‘নক্ষত্র গুহা ও ছায়াপথের ত্বক’। ৫৭টি চিত্রকর্মে রাজনের ক্যানভাসের জটিল ও ঘনবুনট চিত্র রচনাগুলোর সঙ্গে ফটোগ্রাফির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। বেলা এগারোটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এই প্রদর্শনী শেষ হবে ৮ অক্টোবর।
নাটক
জাতীয় নাট্যোৎসব ২০১৬ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাতটায় নাটকের দল রাজশাহীর অনুশীলন নাট্যদলের এন্তারনেট নাটকের প্রদর্শনী। সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে নাটকের দল বিবর্তন যশোর-এর নাটক মাতব্রিং মঞ্চায়ন। স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ জেলার সংশপ্তক নাট্যদলের বার্থ ফ্যান্টাসী মঞ্চায়ন। সন্ধ্যা সাতটায় বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মণিপুরী থিয়েটারের নাটক লেইমা প্রদর্শনী।
আবৃত্তি
স্রোত আবৃত্তি সংসদের আবৃত্তি অনুষ্ঠান ‘শব্দরথে অভিযাত্রী-৫’, সন্ধ্যা সাতটায়, শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান মিলনায়তনে। এই অনুষ্ঠানে তিনজন আবৃত্তি করবেন ২৪টি কবিতা।
শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সেমিনার হলে সন্ধ্যা সাতটায় শিশু-কিশোরদের উচ্চারণ শিক্ষাপ্রতিষ্ঠান ওদ্রি আয়োজিত মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তির অনুষ্ঠান।
মেলা
কিশোর আলোর জন্মদিন উপলক্ষে রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কিশোরদের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় ও জমজমাট
আয়োজন কিআনন্দ মেলা। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে থাকবে বিভিন্ন স্টল, টেবিল টেনিস টুর্নামেন্ট, কমিকস, গেমিং কর্নার, কার্টুন, বিজ্ঞানের মজার খেলা, ফ্ল্যাশমব, ক্যারিকেচার, জাদু, সিসিমপুর, সাইকেল স্টান্ট, সেলিব্রেটি ও লেখকদের সঙ্গে আড্ডা।
বাংলাদেশে বসবাসরত দক্ষিণ কোরিয়া নাগরিকদের কমিউনিটি ‘বিডি কে-ফ্যামিলি’ আয়োজন করেছে ‘বাংলাদেশ কোরিয়ান ফেস্টিভ্যাল-২০১৬’। দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি তুলে ধরতে নাচ, গান, খাবার, কসপ্লে কম্পিটিশনসহ আরও অনেক কিছু। ইমান্যুয়েলস কনভেশন সেন্টার, পঞ্চম তলা, সীমান্ত স্কয়ার মার্কেট, ধানমন্ডি। ২০০ টাকা প্রবেশমূল্যে যে-কেউ এই মেলায় আসতে পারবেন। বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এই মেলা।
গান
বুদ্ধদেব বসুর অনুবাদ করা ফরাসি কবি শার্ল বদলেয়ারের কবিতা অবলম্বনে গানের আসর। রাত আটটায় শুরু। যাত্রাবিরতি লাউঞ্জ, ৬০, কামাল আতাতুর্ক অ্যভিনিউ, বনানী।
৮ অক্টোবর, শনিবার
নাটক
জাতীয় নাট্যোৎসব ২০১৬ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাতটায় চট্টগ্রামের নান্দিকার নাট্যদলের নাটক কোর্ট মার্শাল মঞ্চায়ন। পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সাতটায় চট্টগ্রামের নান্দীমুখ নাট্যদলের তবু মানুষ নাটক মঞ্চায়ন৷ স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাতটায় টাঙ্গাইল জেলার হঠাৎ নাট্যসম্প্রদায়ের সঙযাত্রা। বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির মিলনায়তনে সন্ধ্যা সাতটায় ময়মনসিংহ জেলার বহুরূপী নাট্যসংস্থার বৈরাম খাঁ এবং অতঃপর নাটক মঞ্চায়ন।
প্রদর্শনী
মো. মাইনুদ্দিনের একক অঙ্কন প্রদর্শনী ‘ম্যানিফেস্টেশন অব দ্য হিউমেন’। কাঠকয়লা ও তেলরং ব্যবহার করে মাইনুদ্দিন মানুষের উদ্বেগ, প্রেম, সৌন্দর্য, বিষণ্নতা, উচ্চাভিলাষী বর্ণনা করেছেন। ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। ইএমকে সেন্টার, লেভেল-৯, মাইডাস সেন্টার, রোড-১৬ (পুরোনো ২৭), ধানমন্ডি, ঢাকা।
গান
গ্রুভইয়ার্ডের সংগীতসন্ধ্যা। রাত আটটায় শুরু হয়ে রাত এগারোটা গানের আসর শেষ হবে। যাত্রাবিরতি লাউঞ্জ, ৬০, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী। প্রবেশমূল্য ৩০০ টাকা।