ছুটির দিনে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ অক্টোবর, শুক্রবার
প্রদর্শনী
ওপেন স্টুডিও, সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি-২০১৫, শিল্পী আবির সোম এবং ঈশিতা মিত্রের বিভিন্ন শিল্পকর্মের প্রদর্শনী। জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠ, বাড়ি-৬০, রোড ৭/এ, ধানমন্ডি, ঢাকা। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রদর্শনী শেষ হবে ২১ অক্টোবর।
শিল্পী মনসুর উল করিমের ২৬তম একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ইপোক’ (EPOCH)। গ্যালারি-২১, তাজ লিলি গার্ডেন, ৭৫১ সাতমসজিদ রোড, ধানমন্ডি। আজ প্রদর্শনী শেষ হচ্ছে। চলবে দুপুর ১২টা থেকে রাত ১টা পর্যন্ত।
বাংলাদেশের বিশিষ্ট ১২ জন শিল্পীর অংশগ্রহণে শিল্পকর্ম প্রদর্শনী ‘১২ জয়ন্তীর জলছবি’, উদ্বোধন বিকেল সাড়ে পাঁচটায়। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারি-৪। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা আর ছুটির দিনে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্র আয়োজিত এ প্রদর্শনী শেষ হবে ২১ অক্টোবর।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী কামরুজ্জামানের ‘রুটেড ইন সয়েল’ শীর্ষক একক শিল্প প্রদর্শনী। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। প্রতি সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে নয়টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা। রোববার বন্ধ। প্রদর্শনীটির মূল ভাবনা হলো মানুষের সঙ্গে প্রকৃতির জটিল সম্পর্ক।
শিল্পী রেজাউন নবীর একক চিত্রকর্ম প্রদর্শনী, দুপুর ১২টা থেকে রাত আটটা। প্রদর্শনী শেষ হবে ২৮ অক্টোবর। গ্যালারি কসমস, ভিলা দো আঞ্জুমান, বাড়ি-১১৫, লেন-৬, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২১২।
আলোকচিত্র
এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড অব ক্রিয়েশনস-সিজন-২, আলোকচিত্র প্রতিযোগিতা এবং প্রদর্শনী। ধানমন্ডি, ২৭-এর দৃক গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই তিন দিনব্যাপী প্রদর্শনী শেষ হবে কাল শনিবার। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা। ফটোগ্রাফি-২৪ x ৭ আয়োজনে ১৩১ জন অংশগ্রহণকারীর ১৭৫টি ছবি প্রদর্শিত হচ্ছে। ছবির বিষয় বন্যজীবন, প্রকৃতি, জীবনযাত্রা, ফটো স্টোরি, ফটো সিরিজ ইত্যাদি।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন
স্বাধীনতা সংসদ আয়োজিত বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকেল সাড়ে চারটায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।
নাটক
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে সন্ধ্যা ৬টায় জাগরণী থিয়েটারের ১৫তম প্রযোজনা রাজার চিঠি নাটক মঞ্চায়ন হবে। রচনা করেছেন মাহফুজা হিলালী ও নির্দেশনায় দেবাশীষ ঘোষ।
শরৎ উৎসব
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসবের সূচনা সকাল সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। প্রথম পর্ব সকাল সাড়ে নয়টা পর্যন্ত হবে একক সংগীত, দলীয় নৃত্য, একক আবৃত্তি, দলীয় সংগীত। বিকেল সাড়ে চারটায় দ্বিতীয় পর্বে দেশবরেণ্য শিল্পীদের শরৎ-বন্দনা।

১৫ অক্টোবর, শনিবার
স্মরণ
বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত ‘সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণসভা’। বেলা ১১টা, জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন।
গ্রন্থের মোড়ক উন্মোচন
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত শুভ প্রবারণা পূর্ণিমা ও সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের: কৃতি ও কীর্তি গ্রন্থের মোড়ক উন্মোচন। বিকেল ৪টা ৪৫ মিনিটে, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, অতীশ দীপঙ্কর সড়ক, সবুজবাগ, ঢাকা।
আলোচনা
অগ্নিবীণা সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে সাহিত্যবিষয়ক আলোচনা। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে, বিকেল তিনটায়।

প্রদর্শনী
শিল্পী মাইনুদ্দিনের একক অঙ্কন প্রদর্শনী ‘ম্যানিফেস্টেশন অব দ্য হিউম্যান’। চলবে ২০ অক্টোবর পর্যন্ত, সকাল সাড়ে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা। ইএমকে সেন্টার, লেভেল-৯, মাইডাস সেন্টার, রোড-১৬ (পুরোনো ২৭), ধানমন্ডি, ঢাকা।
সিনেমা
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ন্যুভেল ভ্যাগ মিলনায়তনে রেঁনোয় ফিল্ম ক্লাব আয়োজিত ফ্রেঞ্চ চলচ্চিত্র প্রদর্শনী। তিন মাসব্যাপী চলবে এই সিনেমা প্রদর্শনী। প্রদর্শনী হবে সন্ধ্যা ছয়টায়।
গ্রন্থনা: আহমেদ দীপ্ত