ছুটির দিনে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ নভেম্বর, শুক্রবার
গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার যুগপূর্তি উৎসবের সমাপনী দিন। নাট্যদল থিয়েটার অঙ্গনের নাটক মুনীর চৌধুরী। সন্ধ্যা সাতটা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে।
বইয়ের উৎসব
বাংলা একাডেমি চত্বরে ষষ্ঠবারের মতো দেশি-বিদেশি সাহিত্যিকদের মিলনমেলা ঢাকা লিট ফেস্ট ২০১৬ লিটারারি ফেস্টিভ্যাল। ১৭ থেকে ১৯ নভেম্বর এ সাহিত্য উৎসবে ১৮টি দেশ থেকে ৬৬ জন বিদেশি এবং দেড় শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক অংশ নিচ্ছেন। উৎসব খোলা থাকবে প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা।
হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন উপলক্ষে একক বইমেলা। ১৭টি প্রকাশনীর স্টল। জাতীয় গণগ্রন্থাগার চত্বর, সকাল সাড়ে ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। এই মেলা ১৯ নভেম্বর শেষ হবে।
প্রদর্শনী
শিল্পী কাজী সালাহউদ্দিন আহমেদের ‘আরবান সাইট’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। গ্যালারি: শিল্পাঙ্গন, বাড়ি-৭, সড়ক-১৩ (নতুন), ধানমন্ডি।
১০ শিল্পীর ৫০টি জলরঙের চিত্রকর্ম প্রদর্শনী ‘ওয়াটার রাইমস-৪’-এর উদ্বোধন। প্রদর্শনী চলবে ২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা। গ্যালারি কায়া, বাড়ি-২০, রোড-১৬, সেক্টর-৪, উত্তরা।
শিল্পী সুমন সরকার ও শিল্পী জাহাঙ্গীর আলমের ‘ইনটু দ্য ভ্যালি অব বিউটি’ শীর্ষক দ্বৈত চিত্রকর্মের প্রদর্শনী। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই প্রদর্শনী চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। জয়নুল গ্যালারি ১ ও ২, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
শিল্পী জামাল আহমেদের একক প্রদর্শনীর উদ্বোধন সন্ধ্যা ছয়টায়। ২৫ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। এজ গ্যালারি, বেইস এজওয়াটার, ১২, নর্থ অ্যাভিনিউ, গুলশান-২।
উৎসব
আন্তর্জাতিক বুনন উৎসব ২০১৬। ১৯ নভেম্বর পর্যন্ত এই উৎসবের প্রদর্শনীতে থাকছেন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নেপালের ডিজাইনাররা। এখানে জামদানি, বেনারসি, মসলিন, গামছা ও খাদি কাপড়ের বিভিন্ন দিক তুলে ধরা হবে। প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শকদের সামনে বুনন পদ্ধতি তুলে ধরবেন তাঁতিরা। সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। রাজধানীর সামরিক জাদুঘর মাঠে চলবে এই উৎসব।
ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফার্স অব বাংলাদেশ (ডব্লিউপিপিবি) ব্রাইডাল ফেস্টিভ্যাল ২০১৬। এবারের উৎসবে মোট ৫৬টি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিদিন বিয়ের ফ্যাশন শোসহ উৎসবে সেলফি তুলে থাকছে বিদেশভ্রমণের সুযোগ। দুই দিন উৎসব চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। শুটিং ক্লাব, গুলশান।
চলচ্চিত্র
মুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ ২০১৬’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী। আজ বাংলাদেশের চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের চিত্রা নদীর পারে ও ভারতের চলচ্চিত্রকার নন্দিতা দাশের ফিরাক প্রদর্শিত হবে। বিকেল চারটায়, ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ, জাতীয় নাট্যশালা (লেভেল-৫), বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

১৯ নভেম্বর, শনিবার
নৃত্যনাট্য
আট দিনের জাতীয় নৃত্যনাট্যোৎসবের পঞ্চম দিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন। আয়োজনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। সন্ধ্যা সাড়ে ছয়টায় সুকন্যা নৃত্যাঙ্গন, ঢাকা-এর নৃত্যনাট্য ইছামতীর বাঁকে মঞ্চস্থ হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় ভাবনা, ঢাকা-এর নৃত্যনাট্য ভানু সিংহের পদাবলি।
চলচ্চিত্র
‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ ২০১৬’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী। প্রদর্শিত হবে বাংলাদেশের চলচ্চিত্রকার বাদল রহমান নির্মিত চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনী ও হারুণ-অর-রশিদ নির্মিত চলচ্চিত্র মেঘের অনেক রং। বিকেল চারটায়, ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ, জাতীয় নাট্যশালা (লেভেল-৫), বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
বেঙ্গল ইনস্টিটিউট আয়োজিত ‘আগামীর ঢাকা: শহরের নতুন রূপ’ শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনীতে থাকছে আগামীর ঢাকাকে কল্পনা করে ছবি, চিত্রকর্ম, নকশা ও অ্যানিমেশন উপস্থাপন। প্রদর্শনী চলবে ২০ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। বেঙ্গল আর্ট লাউঞ্জ, ৬০, গুলশান অ্যাভিনিউ।
গ্রন্থনা: আহমেদ দীপ্ত