ছুটির দিনে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের আজ দ্বিতীয় দিনে থাকবে বিদুষী মাধবী মুদগাল ও বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা। আর্মি স্টেডিয়াম, বনানী। পাঁচ দিনের এই আয়োজনে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে সুর-তাল ও লয়ের খেলায় বৈচিত্র্যময় ধ্রুপদি পরিবেশনা।

উৎসব

প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠক উৎসব। গল্প-গান-আড্ডা-ছবিতে তারুণ্যের বর্ণিল উদ্‌যাপন। থাকছে প্রিয় শিল্পীর গান, তারকা সমাবেশ, কার্টুন ও আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা। শিশুদের জন্য আলাদা আয়োজন। সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা ছয়টা, বাংলা একাডেমি প্রাঙ্গণ।

ঋষিজ শিল্পীগোষ্ঠীর ৪০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী ‘গুণীজন সংবর্ধনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান’-এর উদ্বোধন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশিষ্ট শিল্পী গান পরিবেশন করবেন। বিকেল চারটায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণ।

বইমেলা

বাংলা একাডেমি ও গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা আয়োজিত বইমেলা, শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা। রবি ও সোমবার বিকেল তিনটা থেকে রাত আটটা। মেলা শেষ হবে ২৮ নভেম্বর। গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা প্রাঙ্গণ, ১৫ দীননাথ সেন রোড, গেন্ডারিয়া।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়-এর ১৭৪তম মঞ্চায়ন, সন্ধ্যা সাড়ে ছয়টায়, নীলিমা ইব্রাহিম মিলনায়তন, মহিলা সমিতি ভবন (৫ম তলা), বেইলি রোড।

বাউল আবদুল করিমের জীবন ও দর্শননির্ভর নাটক মহাজনের নাও-এর শততম প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ছয়টায়, পরীক্ষণ থিয়েটার, শিল্পকলা একাডেমি।

হুমায়ন কবীর হিমুর নির্দেশনায় ব্যতিক্রমধর্মী হাসির নাটক সী-মোরগ-এর ২৮৫তম প্রদর্শনী, জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, শিল্পকলা একাডেমি।

ছয় দিনের ‘ফ্রিডম’ আলোকচিত্র প্রদর্শনী। বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। এই প্রদর্শনী ২৬ নভেম্বর শেষ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীতে ছবির হাট।

তিনজন আলোকচিত্রীর ৩৮টি আলোকচিত্র নিয়ে ‘সনি আলফা ফটো প্রদর্শনী’র উদ্বোধন। বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। শেষ হবে ২৯ নভেম্বর পর্যন্ত। দৃক গ্যালারি, বাড়ি ৫৮, রোড ১৫/এ (নতুন), ধানমন্ডি।

শিল্পী জামাল আহমেদের একক প্রদর্শনী। প্রদর্শনীর আজ শেষ দিন। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। এজ গ্যালারি, বেইস এজওয়াটার, ১২, নর্থ অ্যাভিনিউ, গুলশান-২।

চলচ্চিত্র

সোহ্‌রাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বিকেল সাড়ে তিনটায় আগুনের পরশমণি প্রদর্শিত হবে।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ ২০১৬’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী। আজ বাংলাদেশের চলচ্চিত্রকার ইয়াসমিন কবিরের পরবাসী মন আমার ও সাইফুল ওয়াদুদ হেলালের অপরাজেয় বাংলা প্রদর্শিত হবে। এ ছাড়া চলচ্চিত্রকার মোল্লা সাগরের সাইরেন ও চলচ্চিত্রকার পলাশ রসুলের ঢাকা মেট্রো-চ প্রদর্শিত হবে। বিকেল চারটায়, ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ, জাতীয় নাট্যশালা (লেভেল-৫), শিল্পকলা একাডেমি।

২৬নভেম্বর, শনিবার

সংগীত

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের তৃতীয় রাত। সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে সুর-তাল ও লয়ের খেলায় বৈচিত্র্যময় ধ্রুপদি পরিবেশনা। সরোদ, কর্ণাটকি বাঁশি, তবলা, সেতারের পরিবেশনা। আর্মি স্টেডিয়াম, বনানী।

চলচ্চিত্র

সোহ্‌রাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বেলা দুইটায় নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা প্রদর্শিত হবে।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ ২০১৬’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী। আজ বাংলাদেশের চলচ্চিত্রকার প্রসূন রহমানের ফেরা ও চলচ্চিত্রকার তারেক মাসুদ নির্মিত রানওয়েপ্রদর্শিত হবে। বিকেল চারটায়, ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ, জাতীয় নাট্যশালা (লেভেল-৫), শিল্পকলা একাডেমি।

নাটক

লিয়াকত আলী লাকির নির্দেশনায় লোকনাট্যদলের নাটক কঞ্জুস-এর ৬৮৪তম প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ছয়টা, পরীক্ষণ থিয়েটার হল, শিল্পকলা একাডেমি।