ছুটির দিনে নানা আয়োজন
২৩ ডিসেম্বর, শুক্রবার
চলচ্চিত্র
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বেলা সাড়ে ৩টায় প্রদর্শিত হবে হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স । একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে দেখানো হবে পিতা।
সংগীত
ছায়ানট মিলনায়তনে মিউজিক অ্যালায়েন্স ওয়ার্ল্ডওয়াইড আয়োজিত যন্ত্রসংগীতানুষ্ঠান সন্ধ্যা ৬টায়। সরোদ বাজাবেন ওস্তাদ আলাউদ্দিন খানের প্রপৌত্র ওস্তাদ আশিস খান।
কোরীয় শিল্পীদের সংগীত পরিবেশনা ‘চার্ম অব কোরিয়া’। বেলা ৩টায়, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।
যাত্রাবিরতি লাইভ পারফরম্যান্স। মালা ও তাঁর দল বাংলা লোকগান পরিবেশনা করবে। সন্ধ্যা ৭টায় শুরু। যাত্রাবিরতি লাউঞ্জ, ৬০ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানীতে।
উৎসব
অষ্টবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রা, বেলা ১১টায় শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে নৃত্যনাট্য শাপমোচন মঞ্চস্থ হবে। বিকেল পাঁচটায় আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। গণগ্রন্থাগার, শাহবাগে।
আবৃত্তি
বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির আয়োজনে শিমুল মুস্তাফার ৭১টি আবৃত্তি পরিবেশনা। বিকেল সাড়ে ৪টায়, রবীন্দ্রসরোবর, ধানমন্ডিতে।
নাটক
সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব। ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর নাটক দুরাশা প্রদর্শিত হবে। সন্ধ্যা সাতটায়, শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে।
বইমেলা
জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজয়ের বইমেলা ২০১৬। আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরায়। ৩০ ডিসেম্বর পর্যন্ত এই মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। সরকারি ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টায়।
পাখি মেলা
বাংলাদেশ বার্ড ক্লাব ও বন বিভাগের আয়োজনে ‘পাখি মেলা’। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলায় চলবে টেলিস্কোপ দিয়ে পাখি দেখার ব্যবস্থা। থাকবে পাখি-সংক্রান্ত বই, ছবি, গান, ভিডিও ও নাটক। জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুরে।
চিত্রশিল্পী আরিফুল ইসলামের প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনী ‘আভূমি’। বিকেল ৫টায় উদ্বোধন। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। শিল্পাঙ্গন গ্যালারি, বাড়ি-৭, সড়ক-১৩ (নতুন), ধানমন্ডিতে।
ইম্প্রেশন আর্ট গ্রুপের দলীয় চিত্রকর্মের প্রদর্শনীর উদ্বোধন বিকেল ৫টায়। ৩০ ডিসেম্বর পর্যন্ত। গ্যালারি চিত্রক, সড়ক-৬, বাড়ি-৪, ধানমন্ডিতে।
মাসব্যাপী ১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমিতে।
‘কসমস আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী’। বাংলাদেশ, কানাডা, নেপাল, পাকিস্তান, ভারতের ২৮ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে মাসব্যাপী প্রদর্শনী। ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। গ্যালারি কসমস, ভিলা দো আঞ্জুমান, বাড়ি-১১৫, লেন-৬, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২১২।
২৪ ডিসেম্বর, শনিবার
চলচ্চিত্র
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে গেরিলা দেখানো হবে।
উৎসব
অষ্টবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের সংগীতানুষ্ঠান। বিকেল ৫টায় শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।
চলচ্চিত্র
বিকেল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হবে মণিপুরি থিয়েটারের নাট্যোৎসব। ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাট্যশালার মূল মিলনায়তন, স্টুডিও থিয়েটার ও পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে লেইমা, ইঙাল আঁধার পালা, শ্রীকৃষ্ণ কিত্তন, দেবতার গ্রাস ও কহে বীরাঙ্গনা নাটকগুলো মঞ্চস্থ হবে। এর আগে ৬টা থেকে আধা ঘণ্টা থাকবে মণিপুরি নৃত্য ও লোকগানের পরিবেশনা।
নৃত্য উৎসব
ছায়ানট মিলনায়তনে কত্থক নৃত্য সম্প্রদায় আয়োজিত কত্থক নৃত্য উৎসব। সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসবের উদ্বোধন করবেন পণ্ডিত বিরজু মহারাজ। উৎসবে বিদুষী শাশ্বতী সেন এবং ১১টি সংগঠন নৃত্য পরিবেশনা করবে।
নবকুমার ভদ্রের রিকশাচিত্র প্রদর্শনী ‘তারুণ্য’। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। শুক্রবার বন্ধ। শেষ হবে ৩০ ডিসেম্বর। ইএমকে সেন্টার (লেভেল-৯), মাইডাস সেন্টার, বাড়ি-৫, রোড-২৭, ধানমন্ডিতে।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী বিষাণ ভক্ত, গোলাম মশিউর রহমান চৌধুরী, আল-আখির সরকার, আজমল উদ্দিন এবং সাদেক আহমেদের চিত্রকর্ম প্রদর্শনী ‘জলজ-২’। ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে। গ্যালারি জুমে আলোকচিত্রী ফজিত শেখ বাবুর ‘বাঁচাও নদী বুড়িগঙ্গা’ শীর্ষক পঞ্চম একক আলোকচিত্র প্রদর্শনী। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
শিল্পী মোস্তফা জামানের একক দৃশ্যশিল্প প্রদর্শনী ‘নিপাতন’ প্রদর্শনীতে অবজেক্টিভ শিল্পকর্মের পাশাপাশি আছে ভিডিওশিল্প। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। কলাকেন্দ্র (চতুর্থ তলা), ১/১১, ইকবাল রোড, মোহাম্মদপুরে।