ছুটির দিনে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ মার্চ শুক্রবার
নাটক
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শেক্সপিয়ারের ম্যাকবেথ অবলম্বনে সন্ধ্যা সাতটায় নতুন নাটক ধলেশ্বরী অপেরা মঞ্চস্থ হবে। নাটকটির রূপান্তর ও নির্দেশনায় রয়েছেন পান্থ শাহরিয়ার।
প্রদর্শনী
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে চিত্রশিল্পী এ জে শিমুলের ‘সুফি সংগীতের ভাব’ শীর্ষক প্রথম একক চিত্র প্রদর্শনী। এতে ২৮টি চিত্রকর্ম রয়েছে।
সন্ধ্যা ছয়টায় উদ্বোধন। ৪ এপ্রিল প্রদর্শনী শেষ হবে। শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা, বিকেল ৫টা থেকে রাত ৮টা এবং সোম থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। রোববার প্রদর্শনী বন্ধ থাকবে।
বাংলা একাডেমিতে ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ফর এন্টারপ্রাইজেসের (আইআইসিই) ও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির (বিএফএস) যৌথ আয়োজনে ফ্লাওয়ার ফেস্ট-২০১৭। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উৎসব উন্মুক্ত থাকবে। শনিবার উৎসবের শেষ দিন।
মোহাম্মদ ইউনুসের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘অ্যান অ্যাবস্ট্রাক্ট অ্যাফেয়ার’। এজ গ্যালারি, ১২ নর্থ অ্যাভিনিউ, গুলশান ২-এ। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। আজ প্রদর্শনীর শেষ দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী। আজ এই প্রদর্শনীর শেষ দিন।
১ এপ্রিল শনিবার
নাটক
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে মহসিনা আক্তারের নির্দেশনায় রবীন্দ্রনাথের হাসির নাটক শেষরক্ষা সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে।
গ্রন্থনা: মুসা আহমেদ