ছুটির দিনে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাতটায় নাটক কঞ্জুসমঞ্চস্থ হবে। কামরুন নূর চৌধুরীর নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছে লোক নাট্যদল।

মেলা

বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে বাংলা একাডেমিতে চলছে বৈশাখী মেলা। এই মেলায় কুঠির, হস্ত ও কারুশিল্পীদের তৈরি বাঁশ ও বেতের পণ্য, মৃৎশিল্প, শখের হাঁড়ি, পটচিত্র, পিতলের গয়না, কাঠের শিল্প, পাটপণ্য, মুখোশ, বাঁশের বাঁশি, রকমারি চুড়ি, ঝিনুকের পণ্য, জামদানি ও তাঁতের শাড়ি ইত্যাদির সমাহার। মেলার মূল আকর্ষণের মধ্যে আছে নাগরদোলা, ঘোড়ার চরকি ও পুতুলনাচ। মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। ২৩ এপ্রিল পর্যন্ত এই মেলা চলবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ জাতীয় জাদুঘরে চলছে পাখি প্রদর্শনী। আগামী ৬ মে পর্যন্ত প্রদর্শনীটি প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। তবে কাল শনিবার প্রদর্শনীটি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

মোহাম্মদপুরের ১/১১, ইকবাল রোডের কলা কেন্দ্রে শিল্পী মুন রহমানের ‘ফেস টু ফেস’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী ২৪ এপ্রিল পর্যন্ত চলবে।

চলচ্চিত্র

সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে বেলা সাড়ে ৩টায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ প্রদর্শন করা হবে।

২২এপ্রিলশনিবার

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গ্যালারি জুমে বিকেল সাড়ে পাঁচটায় সায়মা এম খানের একক চিত্র প্রদর্শনী ‘ক্যানভাসের স্মৃতিগাথা’ প্রদর্শনীর উদ্বোধন। আগামী ৬ মে পর্যন্ত প্রদর্শনীটি চলবে। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা
এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

চলচ্চিত্র

সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে বেলা ২টায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা প্রদর্শন করা হবে।

গ্রন্থনা: মুসা আহমেদ