প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানিয়েছেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার নির্ধারিত দিনে হরতাল হলে ছুটির দিনে পরীক্ষা নেওয়া হবে। তিনি জানান, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৩ সালের জেএসসি পরীক্ষায় মোট এক লাখ ৭৮ হাজার ৪৮২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৯১ হাজার ৬৯৫ জন ছাত্রী এবং ৮৬ হাজার ৭৮৭ জন ছাত্র। ৪ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু হবে। দিনাজপুর অফিস।