ছুটির দিনে বেড়ানো
২৩ সেপ্টেম্বর
নাটক
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাড়ে ছয়টায় মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের কাহিনি অবলম্বনে নৃত্যনাট্য শকুন্তলা পরিবেশন করবে নাচের দল ভবনা। নাটকের দল বটতলার দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া নাটকের ১৯তম মঞ্চায়ন, শুক্রবার সন্ধ্যা সাতটায়, মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। আফ্রিকার মুহাম্মদ বেন আবদাল্লার লেখা নিরীক্ষাধর্মী এ নাটকটির অনুবাদ করেছেন সৌম্য সরকার, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
প্রদর্শনী
আলিয়ঁস ফ্রঁসেজ ধানমন্ডির ল্য গ্যালারিতে বিকেল সাড়ে পাঁচটায় আরহামুল হক চৌধুরীর একক ভাস্কর্য প্রদর্শনী ‘হার্ড ইমোশন’৷ ৭ অক্টোবর পর্যন্ত প্রতি সোমবার থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা, আর শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
গ্যালারি-২১, তাজ লিলি গার্ডেন, ৭৫১ সাতমসজিদ রোড, ধানমন্ডি। ‘প্যাপিরাস’ শিরোনামে ১১ জন শিল্পীর এ চিত্র প্রদর্শনী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এসব শিল্পকর্ম মিসরের প্যাপিরাস কাগজের ওপর আঁকা।
আবৃত্তি
স্বরকল্পন আবৃত্তি সংসদের ‘আবৃত্তি অনুষ্ঠান’, বেলা ৩টা থেকে বিকেল ৪টা, সেমিনারকক্ষ নিচতলায়, গণগ্রন্থাগার অধিদপ্তর, শাহবাগ ঢাকা।
স্মরণ
ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৪তম আত্মাহুতি দিবস (২৪ সেপ্টেম্বর) উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৪টায় টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ প্রীতিলতার জীবনভিত্তিক আলোচনা, নাচ, গান ও কবিতা আবৃত্তির আয়োজন করেছে।
২৪ সেপ্টেম্বর
নাটক
জাতীয় নাট্যোৎসব ২০১৬-এর উদ্বোধন ও হবিগঞ্জ জেলার জীবন সংকেত নাট্যদলের জ্যোতিসংহিতা নাটক মঞ্চায়ন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে, সন্ধ্যা ৭টায়৷
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা ৭টায় সিরাজগঞ্জ জেলার নাট্যলোক নাট্যদলের নারী নসিমন নাটক মঞ্চায়ন৷
বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির মিলনায়তনে, সন্ধ্যা ৭টায়। গাইবান্ধা জেলার পদক্ষেপ নাট্যদলের পলোনাত কোম্পানী নাটক মঞ্চায়ন।