ছুটির দিনে সভা করে অধ্যক্ষকে অব্যাহতি দিলেন সাংসদ ওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কারণ দর্শানো ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউিদ্দন জাহাঙ্গীর কলেজের পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সাংসদ আবদুল ওদুদ কলেজের অধ্যক্ষকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন৷
গত মঙ্গলবার বুদ্ধপূর্ণিমার ছুটির দিনে দলবল নিয়ে কলেজে গিয়ে পরিচালনা কমিটির সভা করে অধ্যক্ষ এনামুল হককে অব্যাহতি দেন িতনি৷ ওই দিনই সাংসদের ঘনিষ্ঠ কলেজের প্রভাষক এজাবুল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়৷ এ প্রসঙ্গে এনামুল হক বলেন, ‘কোনো কারণ দর্শানো ছাড়াই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে; যা কোনো নিয়মের মধ্যে পড়ে না৷ এ ছাড়া ছুটির দিনে পরিচালনা কমিটির সভা ডাকা হয়েছে আমাকে না জানিয়েই৷ আমি ওই সভাতে উপস্থিত ছিলাম না৷’ এনামুল হক বলেন, সাংসদ নির্বাচনের আগে নিয়ম অনুযায়ী আবদুল ওদুদ কলেজের পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন৷ পরে সংরক্ষিত মহিলা আসন-৫-এর সাংসদ আখতার জাহানকে সভাপতি মনোনীত করে শিক্ষা বোর্ড৷ এতে ক্ষুব্ধ হন আবদুল ওদুদ৷ এরপর আবারও তিনি প্রচেষ্টা চালিয়ে সভাপতি মনোনীত হন৷ এখন ক্ষুব্ধ হয়ে তাঁকে অব্যাহতি দিয়েছেন৷
এ প্রসঙ্গে সাংসদ আবদুল ওদুদ বলেন, ‘অধ্যক্ষ এনামুল হকের চাকরির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই৷ তিনি এত দিন অবৈধভাবে মেয়াদ বাড়িয়ে কলেজে চাকরি করছিলেন৷ ১৩ মে বেলা ১১টায় পরিচালনা কমিটির জরুির সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়ে তাঁকে উপস্থিত হওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ জানানো হয়৷ কিন্তু তিনি সভায় উপস্থিত হননি৷ সভার আলোচনার বিষয়বস্তু ছিল অধ্যক্ষের চাকরির মেয়াদ বৃদ্ধি করা না-করা প্রসঙ্গে৷ পরিচালনা কমিটির সব সদস্যের মতামতের ভিত্তিতেই অধ্যক্ষের চাকরির মেয়াদ বৃদ্ধির বিষয়টি বাতিল করা হয়েছে৷
কলেজে কয়েকজন সহকারী অধ্যাপক থাকা সত্ত্বেও তাঁর ঘনিষ্ঠ প্রভাষক এজাবুল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব কেন দেওয়া হলো—এ প্রশ্নের জবাবে আবদুল ওদুদ বলেন, পরিচালনা কমিটির সদস্য ও কলেজের শিক্ষক-কর্মচারীদের সর্বসম্মতিক্রমে এজাবুল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে৷