ছুটির সময়টি কীভাবে কাজে লাগানো যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

মূলত লেখাটি স্কুল ও কলেজের ছোট ভাইবোনদের নিয়ে।

আমরা সবাই একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। করোনা পরিস্থিতিতে আমরা দিন দিন পিছিয়ে পড়ছি। সব শিক্ষাপ্রতিষ্ঠান দুই মাস হলো বন্ধ আছে। এই ছুটির সময়টি আমরা বেশির ভাগ শিক্ষার্থীই অপচয় করছি।

আমরা সামাজিকমাধ্যমে প্রচুর সময় ব্যয় করছি ছুটিতে। কেউ ইউটিউব, কেউ ফেসবুক, কেউবা গেমস খেলে সময় কাটাচ্ছি। এতে আমাদের মানসিক ও শারীরিক অনেক সমস্যা হচ্ছে।

আমরা বেশির ভাগ শিক্ষার্থীই ভালো কাজে কম সময় ব্যয় করছি। অথচ ভাবলে অবাক লাগে ও খুবই খারাপ লাগে, যখন আমাদের বিভিন্ন মিডিয়াতে জিজ্ঞাসা করা হয়, স্বাধীনতা দিবস কবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? ২১ ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় কেন? তখন আমরা উওর না দিতে পেরে আকাশের দিকে তাকিয়ে থাকি। অনেকেই সঠিক উত্তর দিতে পারেন, অনেকেই পারেন না। অথচ আমাদের প্রতিটি শ্রেণিতে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে পড়ানো হয়েছে।

ছুটির সময়ে আমরা যা যা করতে পারি

—বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারি
—নিজ নিজ ধর্মীয় গ্রন্থ পাঠ করতে পারি
—নিজ নিজ ধর্মীয় ইতিহাস সম্পর্কে জানতে পারি
—ই–মেইল খোলা ও লেখার নিয়ম শিখতে পারি
—বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারি
—সিলেবাসের আগের পাঠগুলো রিভিশন দিতে পারি
—ভালো গল্পের বই পড়তে পারি
—ভালো মুভি দেখতে পারি
—সিভি তৈরি করার নিয়ম শিখতে পারি
—মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখতে পারি
—ইংরেজিতে দক্ষতা বাড়াতে পারি
করোনা মোকাবিলায় আমরা যা করতে পারি
—সবাই সচেতন থাকি ও পরিবারের সবাইকে সচেতন করি
—নিরাপদ দূরত্ব বজায় রাখি
—অকারণে ঘর থেকে না বের হই
—সব সময় পরিষ্কার–পরিচ্ছন্ন থাকি
—একে অপরকে বিভিন্ন কাজে সহায়তা করি
—গুজবে কান না দিই
* লেখক: শিক্ষার্থী, ৪র্থ বর্ষ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়