ছুরি মেরে টাকা মুঠোফোন ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে গত সোমবার রাতে ছিনতাইকারীরা ব্যবসায়ী মো. সোহেলকে (২৬) ছুরি মেরে পৌনে দুই লাখ টাকা ও মুঠোফোন নিয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের টাইলস ব্যবসায়ী সোহেল দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। ১১ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কে চার ছিনতাইারী তাঁর বুকে-পিঠে এলোপাতাড়ি ছুরি মেরে এক লাখ ৮০ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়। এ সময় পথচারীরা মোজাম্মেল নামের এক ছিনতাইকারীকে আটক করলেও অন্যরা টাকা ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা সোহেলকে হাসপাতালে পাঠায়।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, ছিনতাইয়ের ঘটনায় মামলা হলেও লুট হওয়া টাকা ও মুঠোফোন উদ্ধার হয়নি। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।