ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা-মালোপাড়ায় গতকাল শুক্রবার দুপুরে ফয়সাল (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে অপর এক তরুণ। ফয়সালের বাবা মহিউদ্দীন জানান, শহরের স্টেশন রোডে তাঁর ব্যাটারির দোকান আছে। সেই দোকান থেকে ফয়সালকে অ্যাসিড এনে দিতে বলে মালোপাড়া গ্রামের ইমন নামের এক তরুণ। ফয়সাল অস্বীকৃতি জানালে ইমন ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।