প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের হক মার্কেটে গতকাল বৃহস্পতিবার সগীর কবিরাজ (২৮) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি শহরের নিজ ভান্ডারিয়া এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হক মার্কেটের তাসকিন ফ্যাশন নামের একটি কাপড়ের দোকানে গতকাল মেহেদী হাসান নামের এক তরুণ প্যান্টের কিছু অংশ কাটা দেখিয়ে তা ফেরত দিতে আসেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে মেহেদী ও তাঁর বন্ধুরা সগীরের বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন শাওন কাজী (১৮) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।