ছুরিকাঘাত করে ব্যবসায়ীকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাম্মী আহমদ (২৫) নামের এক খুদে ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটায় দুর্বৃত্তরা তাঁর পেটে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাম্মী মারা যান।শাম্মী কুশিঘাট এলাকার বাসিন্দা। কুশিঘাটে তাঁর একটি মুদির দোকান রয়েছে। পুলিশ জানায়, আহতাবস্থায় উদ্ধারকালে শাম্মী স্থানীয় কয়েকজনকে জানান, তাঁকে রেজিস্ট্রারি মাঠের সামনে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। তবে কারা, কী কারণে তাঁকে ছুরিকাঘাত করল—এ কথা বলার আগেই শাম্মী অচেতন হয়ে পড়েন। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাত নয়টায় লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।