ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তাঁর মোটরসাইকেল, মুঠোফোন ও অর্থ ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাতে নন্দীগ্রাম-হাটকড়ই সড়কের কুস্তামোড় এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের ‘হক প্লাজা’ নামে বিপণিবিতানের মালিক ও মৎস্যচাষি জিয়াউল হক (৩৫) শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে মোটরসাইকেল চালিয়ে হাটকড়ই এলাকার একটি পুকুরে মাছ চাষ কার্যক্রম তদারকির জন্য যাচ্ছিলেন। রাত আটটার দিকে কুস্তামোড় এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর জিয়াউল হককে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে দিয়ে তাঁর মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ সাত হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। জিয়াউল হককে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।