ছুরিকাঘাত করে ৬ লাখ টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় দুই ব্যক্তিকে ছুরিকাঘাত করে ছয় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটেছে।মুঠোফোন কোম্পানির শ্রীমঙ্গলের ফ্লেক্সিলোড এজেন্ট ফয়জুর রহমান জানান, কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ফ্লেক্সিলোড বিক্রয় প্রতিনিধির কাছ থেকে অর্থ সংগ্রহ করে রোববার বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল ফিরছিলেন তাঁর প্রতিষ্ঠানের সুপারভাইজার তাপস দেব ও বিক্রয় প্রতিনিধি মামুন আহমদ। কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর পাহাড়ি এলাকায় পৌঁছার পর চারটি মোটরসাইকেলে আট-নয়জন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে।