ছুরিকাঘাতে আহত পল্লি চিকিৎসক মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পল্লিচিকিৎসক বাবুল মিয়া (৪০) মারা গেছেন। গত রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বাবুল মিয়া গত শনিবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন। তাঁর বাড়ি উপজেলার হামিদপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত বাবুলের গতিরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নিতে চায়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার রাতে তিনি মারা যান। তবে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি ফেলে রেখে যায়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।